সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

হজকে মধ্যবিত্তের নাগালে আনতে বিমান ভাড়া কমানোর উদ্যোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

হজকে মধ্যবিত্তের নাগালে আনতে বিমান ভাড়া কমানোর উদ্যোগ: প্রতিমন্ত্রী
হজকে মধ্যবিত্তের নাগালে আনতে বিমান ভাড়া কমানোর উদ্যোগ। ফাইল ছবি

সরকার হজযাত্রীদের জন্য বিমানের ভাড়া আরও কমিয়ে হজকে মধ্যবিত্তের নাগালের মধ্যে আনার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২০ এপ্রিল) হজ ক্যাম্পের ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। হজযাত্রীদের খাবারের দাম ও মান নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।


বিজ্ঞাপন


প্রতিমন্ত্রী বলেন, ফ্লাইট ও খাবারের দাম কমানো, হজযাত্রীদের পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করা, কুলিং সিস্টেম উন্নত করা—এসব বিষয় সামনে রেখে হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানো হবে।

আরও পড়ুন: হজ করতে সৌদি পৌঁছেছেন ১২,৮৫৫ বাংলাদেশি

তিনি জানান, অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে দুই দফায় খাবারের দাম কমানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার পরিবেশন নিশ্চিত করা হয়েছে।

এ সময় ছোটখাটো ভুলত্রুটির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, চলতি বছর হজযাত্রীদের জন্য বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। আগামী বছর এ ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর