শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

সংকটাপন্ন মেডিকেল শিক্ষার্থীকে দেখতে গেলেন স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

Health DG
শিক্ষার্থী আমানুল্লাহ মুয়াজকে দেখতে হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী ও ছাত্রদলের কর্মী আমানুল্লাহ মুয়াজকে দেখতে গেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। 

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট (নিন্স) ও হাসপাতালে শিক্ষার্থী মুয়াজকে দেখতে যান তিনি। পরে বিষয়টি স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমকে জানানো হয়।


বিজ্ঞাপন


অধিদফতর জানায়, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমানুল্লাহ মুয়াজকে দেখতে গেছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। তিনি আহত শিক্ষার্থীর শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। 

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও যে কোনো সময় আমানুল্লাহ মুয়াজের পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তবে চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যথাসাধ্য সেবা করে যাচ্ছেন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে প্রতিপক্ষ গ্রুপের জুনিয়র কর্মীকে বাইকে তেল ভরে নিয়ে আসার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে মমেকের বাঘমারা ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় গুরুতর আহন আমানুল্লাহ মুয়াজকে আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়। গুরুতর আহত আরেক ছাত্রদল নেতা মীর হামিদুর মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর