রাজধানীর ডেমরা থানার বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
তিতাস জানায়, ডেমরা–রানীমহল–চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভাল্ব পরিবর্তন কাজ পরিচালনার জন্য এ সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় ডেমরা থানার সব এলাকা, পাশাপাশি সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলেও জানানো হয়েছে।
এতে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমআর/ক.ম




