মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

সায়েদাবাদ ও মাওয়া রোডে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

সায়েদাবাদ ও মাওয়া রোডে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ
সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ী–মাওয়া রোডের মোড়ে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ। ছবি: ঢাকা মেইল

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিশেষ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের সহায়তায় রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড় ও যাত্রাবাড়ী–মাওয়া রোডের মোড়ে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার 

ডিএসসিসির পূর্বঘোষিত নোটিশ অনুসারে টার্মিনালের বাইরে সড়কের পাশে থাকা সব অবৈধ টিকিট কাউন্টার বন্ধ ও অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে সোমবার অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ ৩১টি বাস কাউন্টার সিলগালা করে ৪১টি তালা দেওয়া হয়।

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

এমআইকে/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর