শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মধ্যাহ্নভোজের দাওয়াত দিলেন চিফ হুইপ, মেন্যুতে থাকবে ‘তিমি ও হাঙর’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

chief whiep
চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। -ছবি সংগৃহীত

মধ্যাহ্নভোজের খাবারের মেনুতে হাঙর ও তিমি থাকবে। এমন কথা শুনে জাতীয় সংসদ চলাকালীন হাসির রোল পড়ে গেল। এই মেনুতে মধ্যাহ্নভোজের দাওয়াত দেন সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। 

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা ৫৩ মিনিটে সংসদ অধিবেশন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সংসদ সদস্যদের একসাথে নামাজ আদায় ও আপ্যায়নে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। তিনি মধ্যাহ্নভোজের দাওয়াত দিলে সংসদ সদস্যরা খাবারের মেন্যু জানতে চান। তখন তিনি মজা করে ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বললে অধিবেশনে হাসির রোল পড়ে যায়।

দাওয়াতের এক পর্যায়ে আপ্যায়নের তালিকায় কী থাকছে এমন প্রশ্নের জবাবে রসিকতা করে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসছে, ইনশাআল্লাহ।’ তার এই মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

এই বক্তব্যে আগে তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্য করে চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব, ইনশাআল্লাহ।’ এসময় তিনি স্পিকারকেও বিশেষভাবে এই মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।


বিজ্ঞাপন


এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর