শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ঢাকা

শাহজালালে স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ হজ এজেন্সির মোয়াল্লেম গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

SHAHJALAL
গ্রেফতার উমরাহ্ হজ কাফেলার মোয়াল্লেম মফিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেফতার মফিদুল ইসলাম (৪৩) উমরাহ্ হজ কাফেলার মোয়াল্লেম হিসেবে কাজ করেন। তার গ্রামের বাড়ি খুলনার লবণচরা থানায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছে এপিবিএন।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মফিদুলকে ক্যানোপি-২ এলাকায় তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তার হাতে থাকা হাতব্যাগ থেকে ৪৯৯ দশমিক ১ গ্রাম স্বর্ণ, ৯ হাজার ইউএস ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, এক হাজার ৮০০ মিশরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৮৪ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা।

জিজ্ঞাসাবাদে মফিদুল স্বীকার করেন, তিনি শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ এনেছেন। 


বিজ্ঞাপন


এপিবিএন জানায়, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির জানান, স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর