সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফুটপাত দখলমুক্তের দাবিতে বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

ফুটপাত দখলমুক্তের দাবিতে বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের মানববন্ধন
ফুটপাত দখলমুক্তের দাবিতে বায়তুল মোকাররমে ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি: ঢাকা মেইল

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের পশ্চিম পাশে ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বায়তুল মোকাররম মার্কেট রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী বিপণন কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে এক শ্রেণির ভাসমান ব্যবসায়ী মার্কেটের সৌন্দর্য নষ্ট করছে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। 


বিজ্ঞাপন


সরকারের পক্ষ থেকে কিছু দোকান উচ্ছেদ করা হলেও অনেক ক্ষেত্রে এখনো মালামাল সরানো হয়নি বলে অভিযোগ করেন তারা।

আরও পড়ুন: সংরক্ষিত আসনে চোখ বিএনপির সাবেকদের, ত্যাগের মূল্যায়ন চান নতুনরা

এ সময় বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের মহাসচিব কেএম ফারুক বক্তব্য রাখেন। মানববন্ধনে অংশ নিতে ব্যবসায়ীরা নিজেদের দোকান বন্ধ রেখে কর্মসূচিতে উপস্থিত হন।

ব্যবসায়ীরা আরও বলেন, সুনির্দিষ্ট আইন ও নিয়মের আওতায় নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালিত হলে সরকার ট্যাক্স আদায় এবং পণ্যের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারে। 


বিজ্ঞাপন


এতে ভোক্তা অধিকার সুরক্ষিত হয় এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসে। কিন্তু ফুটপাত ও যত্রতত্র গড়ে ওঠা ভাসমান ব্যবসা নগরজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং রাজস্ব ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে।

তারা অভিযোগ করেন, জনগণের হাঁটার রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন এবং এতে সড়কে যানজটও বাড়ছে। তাই দ্রুত ফুটপাত দখলমুক্ত করে তা সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা।

পাশাপাশি দখলমুক্ত ফুটপাতের সৌন্দর্য রক্ষায় সেখানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা, যাতে ভবিষ্যতে পুনরায় দখলের ঝুঁকি কমে এবং নগর পরিবেশ আরও সুন্দর হয়। 

এমআর/এআরএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর