বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

তেল নিয়ে সংসদে হাসনাতের প্রশ্নের জবাবে যা বললেন জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

তেল নিয়ে সংসদে হাসনাতের প্রশ্নের জবাবে যা বললেন জ্বালানি মন্ত্রী
তেল নিয়ে সংসদে হাসনাতের প্রশ্নের জবাবে যা বললেন জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে দাবি করে মানুষ আতঙ্কিত হয়ে বেশি তেল নিচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


জ্বালানিমন্ত্রী বলেন, যে পরিমাণ তেল দেওয়ার কথা দেওয়া হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর, আগে যা দেড়দিনে বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টায় বিক্রি হয়। মানুষ আতঙ্কিত হয়ে, লাইন দিচ্ছে। তবে জ্বালানি নেই এটি সত্য নয়।
 
এ সময় বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আলোকসজ্জাসহ বিদ্যুতের অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখারও আহ্বান জানান তিনি।
 
ইকবাল হাসান মাহমুদ বলেন, সকল বিপণীবিতানের বাইরে আলোকসজ্জা বন্ধ এবং এসি ২৫-এ রাখার নির্দেশনা দেওয়া আছে।
 
এ সময় মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করা হচ্ছে বলেও জানান জানান জ্বালানিমন্ত্রী।

তিনি আরও বলেন, ইরান যুদ্ধের কারণে তেলের সংকট তৈরি হয়েছে, তারপরও বিভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে আনছে সরকার। রিফাইনারির জন্য তেল কেনা হয়েছে। এইটা শেষ হওয়ার আগেই নতুন চালান চলে আসবে। 

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর