বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজধানীতে ১ দিনে ডিএমপির ১৪৬৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে ১ দিনে ডিএমপির ১৪৬৬ মামলা
আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা করছেন সার্জেন্ট। ফাইল ছবি ‎

রাজধানীজুড়ে বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৬৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ‎বৃহস্পতিবার (২ এপ্রিল) সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতির দেওয়া এক বিজ্ঞাপ্তিতে এমন তথ্য জানা যায়।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ এপ্রিল) ট্রাফিক-রমনা বিভাগে ১৭টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান,  ১৫টি  সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ২টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান,  ১০০টি সিএনজি ও ১৮১টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ১৭টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা হয়েছে।

আরও পড়ুন: যেসব এলাকায় ৩ দিন চলবে না মোটরসাইকেল


বিজ্ঞাপন


অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজিসহ মোট ১৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি পিকআপ, ৮৯টি ব্যাটারি চালিত রিক্সা ও ৫টি মোটরসাইকেলসহ মোট ৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৭টি বাস, ৮টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৯৯টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৪৩টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।

‎বুধবার (১ এপ্রিল ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎একেএস/এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর