বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফার্মগেটে সড়ক থাকা দোকান নিয়ে ব্যবসায়ীদের সরে যাওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

ফার্মগেটে সড়ক থাকা দোকান নিয়ে ব্যবসায়ীদের সরে যাওয়ার অনুরোধ
ফার্মগেটে সড়ক থাকা দোকান নিয়ে ব্যবসায়ীদের সরে যাওয়ার অনুরোধ

‎রাজধানীর ফার্মগেটে সড়ক ও ফুটপাত অবৈধভাবেই দখল করে বসানো দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল। এ সময় সড়ক ও ফুটপাতে মানুষের চলাচল নিশ্চিতের জন্য দোকানপাট সরিয়ে নিতে বলা হয়।

‎বুধবার (০১ এপ্রিল) রাজধানীর ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে অভিযান শেষে এ অনুরোধ জানান তিনি।

‎মো. আল ফয়সাল বলেন, জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ফার্মগেট এলাকার সড়ক ও ফুটপাত ছেড়ে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে। পুনরায় ফুটপাত দখল করে দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি বলেন, এখানকার ফুটপাতে যাদের দোকান রয়েছে, সে সব দোকনের সঙ্গে ব্যবসায়ীদের রুটি রোজগার জড়িত। আমরা আজকের অভিযানে তাদের বুঝিয়েছি, আপনারা এখান থেকে চলে যান। আগামীতে এই অভিযান চলমান থাকবে এবং প্রতিনিয়তই কেউ না কেউ তদারকিতে থাকবে। দ্বিতীয়বারের মতো কেউ যদি এখানে দোকান দিয়ে বসে, তাহলে আমরা একশনে যাবো, জরিমানা করবো ও মালামাল জব্দ করবো।

‎তিনি আরও বলেন, আমাদের মোটিভ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়া। যারা এক্সটেনশন করেছে, আমরা সেগুলো উচ্ছেদ করেছি। কিন্তু কেউ যদি আবার এক্সটেনশন করে, আমরা সেক্ষেত্রে আইনগত কঠোর পদক্ষেপ নেব।

‎একেএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর