পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় সড়ক দখলমুক্ত অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সড়কের ওপর অবৈধভাবে রাখা মালামাল অপসারণের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। সড়কের দুই পাশ থেকে অবৈধভাবে রাখা বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) ডিএমপির পূর্বঘোষিত বিশেষ অভিযানের অংশ হিসেবে পুরো রাজধানী জুড়ে এ অভিযান শুরু হয়।
পুলিশের সড়ক উচ্ছেদ অভিযানে, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং কারখানা এবং বিভিন্ন দোকানের মালামাল দীর্ঘদিন ধরে সড়কের ওপর রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল, যা পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। এসব দোকানকে উচ্ছেদ করে মালামাল জব্দ সহ জরিমানা করা হচ্ছে।
>> আরও পড়ুন
ধোলাইখাল উচ্ছেদ অভিযানস্থলে উপস্থিত ডিএমপির অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলেন, সড়ক ও ফুটপত দখলমুক্ত করতে পুরো রাজধানী জুড়ে একযোগে উচ্ছেদ অভিযান চলছে। অন্যান্য এলাকার মতো পুরান ঢাকাতেও এই অভিযান চলমান রয়েছে। সড়কে অবৈধভাবে কোনো মালামাল রাখতে দেওয়া হবে না। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একেএস/এএস

