সহধর্মিণীর ইন্তেকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত হতে না পারায় আইন অনুযায়ী স্পিকারের চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদের সভাপতি হিসেবে পরিচালনায় এটিই তার প্রথম সূচনা।
টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বিজ্ঞাপন
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
আরও পড়ুন: ১৩ দিন বিরতির পর সংসদ অধিবেশন শুরু
এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন, জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হবে।
বিজ্ঞাপন
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
টিএই/এআর

