পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবার শুরু হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে তিনটায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে ১২ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলে সংসদের অধিবেশন।
বিজ্ঞাপন
মুলতবির এই সময়ের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির দুটি বৈঠক হয়েছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা না রাখা নিয়ে একমত হয়েছে সরকার ও বিরোধী দল। তবে এখন ২০টি বিষয় নিয়ে একমত হতে পারেনি তারা।
আগামী ২ এপ্রিলের মধ্যে এই ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে বিশেষ কমিটি। এই অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ।
আরও পড়ুন
১৩৩ অধ্যাদেশ পাঠানো হয়েছে সংসদের বিশেষ কমিটিতে
সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত
এছাড়া গতকাল শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক হয়েছে। এতে ১০ এপ্রিলের মধ্যে সকল সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
এবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর পঞ্চাশ ঘণ্টা আলোচনা করা হবে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
জেবি

