বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পাম্প-ডিপো পাহারার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০১:৪০ এএম

শেয়ার করুন:

পাম্প-ডিপো পাহারার পরও তেল চুরি হচ্ছে: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পেট্রোল পাম্প ও ডিপো পাহারা দেওয়ার পরও তেল চুরি বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন, প্রতিদিন পাম্পে যে পরিমাণ তেল সরবরাহ করা হয়, তা বিক্রি হতে সাধারণত এক থেকে দেড় দিন সময় লাগার কথা থাকলেও বর্তমানে তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্ম কোনো দেশের ষড়যন্ত্রে হয়নি; বরং অধিকার, পতাকা ও মাটির জন্য লাখো মানুষের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা ষড়যন্ত্র করে, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না।

আরও পড়ুন: আরও প্রকট জ্বালানি সংকট, সমাধান কোন পথে?

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, তেল চুরি প্রতিরোধে তাদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। শুধু ‘অতন্দ্র প্রহরী’ পরিচয়ে সীমাবদ্ধ না থেকে দেশের স্বার্থে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ধর্মভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। পাকিস্তানের বর্তমান অবস্থা সেই বাস্তবতারই উদাহরণ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের ভূমিকা না থাকলে স্বাধীনতার পর জাতির পুনরুত্থান আরও কঠিন হয়ে যেত।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালসহ অন্যান্যরা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর