বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

স্বাধীনতা দিবসে আইএসপিআরের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

স্বাধীনতা দিবসে আইএসপিআরের বিশেষ নির্দেশনা
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর লোগো। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

‎বুধবার (২৫ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

‎আইএসপিআর জানায়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। দর্শনার্থীরা ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর প্রবেশ গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তা নিশ্চিত করতে অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের সঙ্গে কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

‎কুচকাওয়াজ ও ফ্লাই পাস্টের এই আয়োজনকে ঘিরে জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর