মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

ট্রাম্প-ইরান আলোচনা সম্পর্কে যুক্তরাজ্য জানত: স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১১:৫৮ পিএম

শেয়ার করুন:

ট্রাম্প-ইরান আলোচনা সম্পর্কে যুক্তরাজ্য জানত: স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে আলোচনা চলছিল, সে বিষয়ে যুক্তরাজ্য অবগত ছিল।

সোমবার (২৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরা হয়।


বিজ্ঞাপন


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য উত্তেজনা হ্রাস এবং 'যত দ্রুত সম্ভব' সংঘাতের অবসান দেখতে চায়।

‘সেই লক্ষ্যে, আমি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার খবরকে স্বাগত জানাই,’ যোগ করেন স্টারমার।

তিনি আরও বলেন, একটি আলোচনার মাধ্যমে হওয়া চুক্তিতে ‘ইরানের ওপর’ কঠোর শর্ত আরোপ করা উচিত, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিষয়ে।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর