শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৬:১১ এএম

শেয়ার করুন:

আদাবরের সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
সাবেক কাউন্সিলর আবুল হাশেম ওরফে হাসু (মাঝে)। ছবি: ঢাকা মেইল

রাজধানীর আদাবর এলাকার সাবেক কাউন্সিলর আবুল হাশেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে পুলিশ। হাসু রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। 

তিনি বলেন, ‘কাউন্সিলর হাসুর বিরুদ্ধে জুলাই হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর থানায় রাখা হয়েছে।’ 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসু ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই ছিলেন আদাবর এলাকার ত্রাস। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড এমন কোন হেন অপরাধ নেই যে তার বিরুদ্ধে নেই। তিনি এলাকায় এডব অপরাধ করার জন্য একটি নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে তুলেছিলেন। 


বিজ্ঞাপন


তার নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল এবং সরকারি খাসজমি দখলের অভিযোগ রয়েছে।

এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর