শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

ঈদযাত্রা তদারকি করতে ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে গেলেন প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ এএম

শেয়ার করুন:

ঈদযাত্রা তদারকি করতে ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে গেলেন প্রতিমন্ত্রী
সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: ঢাকা মেইল

নানা ঝক্কিঝামেলা আর দুর্ভোগ মাথায় নিয়ে ঈদে বাড়ি যাচ্ছেন মানুষ। শেষ মুহূর্তে যাত্রী চাপ বাড়ায় বাস, ট্রেন, লঞ্চে স্বজনদের কাছে যাওয়া যাত্রীদের সমস্যা দেখভালে মাঠে নেমেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে নিবিড় তদারকির জন্য এবার যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম গেলেন সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১১টায় কমলাপুর হতে ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) এ এমপি, ঢাকা থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন প্রতিমন্ত্রী।

পথিমধ্যে তিনি যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিইউ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর