বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

বৈরি আবহাওয়া: ২টি আন্তর্জাতিক ও ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট শাহ আমানতে অবতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১১:২০ পিএম

শেয়ার করুন:

B
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

বৈরি আবহাওয়ার কারণে ঢাকাগামী দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বুধবার (১৮ মার্চ) রাতে শাহ আমানত বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ঢাকায় হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়। সঙ্গে মাঝারি ধরনের ঝড়ও হয়। এছাড়া বৃষ্টির সঙ্গে শিলা পড়তেও দেখা যায়। সঙ্গে ছিল মেঘের গুড়ুম গুড়ুম। বৃষ্টি থামলেও রাজধানীতে মেঘের ডাক এখনো চলমান।

তবে শুধু ঢাকা নয়, রাতে সারাদেশের বিভিন্ন জেলাতেও ঝড় এবং বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। সারাদেশের আকাশই মেঘলা। দেশের ১০ জেলায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে বলে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর‌।

আবহাওয়াবিদ ড. মো.ওমর ফারুক জানিয়েছেন, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এমন বৈরি আবহাওয়ার মাঝেই এলো ঢাকাগামী দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের খবর।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর