দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়ার জন্য কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: প্রথমে ২২ হাজার কৃষক পাবেন কার্ড, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিছু শিলাবৃষ্টি হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলে ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতিতে কৃষি ও ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মন্ত্রণালয়গুলো ছুটির মধ্যে সহায়তা প্যাকেজ তৈরি করে জেলা প্রশাসকদের সরবরাহ করবে। পাশাপাশি, প্রয়োজনীয় অন্যান্য সহায়তা নির্ধারণ করে তা কার্যকর করবে।
বিজ্ঞাপন
নাসিমুল গনি বলেন, শিলাবৃষ্টি ও বন্যায় মানুষের কষ্ট লাঘবের জন্য যে সহযোগিতা দরকার, তা দ্রুত বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসকদের বলা হয়েছে, স্থানীয় তহবিলের যেকোনো অর্থ প্রয়োজনে ব্যবহার করতে।
এআর

