মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ঢাকা

প্রথমে ২২ হাজার কৃষক পাবেন কার্ড, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

প্রথমে ২২ হাজার পাবেন কৃষক কার্ড, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠক। ছবি: সংগৃহীত

পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষককে ফার্মার্স কার্ড দেবে সরকার। পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর উপজেলায় প্রধানমন্ত্রী এই কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফার্মার্স কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


বিজ্ঞাপন


তিনি বলেন, আজ অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে টাঙ্গাইল সদর উপজেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রি-পাইলটিং প্রজেক্টের উদ্বোধন করবেন।

সারাদেশের ১১টি উপজেলায় একযোগে এই কার্ডগুলো কৃষকদের হাতে তুলে দেওয়া হবে।

picture

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আমিনুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


বিজ্ঞাপন


উপজেলাগুলো হলো: টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড় বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।

বিএনপির নির্বাচনি অঙ্গীকার ছিল, দেশের কৃষকদের সহায়তায় ফার্মার্স কার্ড চালু করা হবে।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর