বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

রাজধানীতে দেয়াল চাপায় প্রাণ গেল দুই বোনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

DMC
ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে তাদের মরদেহ। ছবি: সংগৃহীত

‎রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় খেলাধুলার সময় দেয়াল চাপায় দুই শিশু মারা গেছে। নিহত দুই শিশু আপন বোন বলে জানা গেছে।‎

‎বুধবার (১১ মার্চ) বেলা ১১টা ২০ মি‌নি‌টে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেন এলাকায় রাস্তার পাশে এই দুর্ঘটনা ঘ‌টে।


বিজ্ঞাপন


‎নিহত দুই শিশু হ‌লো- ১০ বছর বয়সী আয়েশা মনি ও ১২ বছর বয়সী নুসরাত। তারা কুমিল্লার বরুড়া থানার ইয়াফেডি এলাকার মো. ইকবালের সন্তান।‎

‎এ ঘটনায় নিহত ‌শিশু‌দের বাবা ইকবাল বলেন, আমার মেয়েরা খেলছিল। এ সময় হঠাৎ করে পাশে থাকা দেয়াল তাদের ওপর ভেঙে পড়ে। এতে আমার দুই মেয়ে দেয়া‌লের নিচে চাপা পড়ে। তাদের চিৎকার শুনে আমি দ্রুত তা তাদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় ২ মুরগি ব্যবসায়ী নিহত

‎ঢা‌কা মেডিকেল পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ব‌লেন, বাড্ডায় দেয়াল চাপায় নিহত দুই শিশুর মর‌দেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়‌টি সংশ্লিষ্ট থানা পু‌লিশ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।


বিজ্ঞাপন


‎এ বিষয়ে বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বলেন, দুপুর ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় একটা কল আসে যে, দেয়াল চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ গেছে। এখনো তারা আসেনি, তাই বিস্তারিত বলতে পারছি না।

‎একেএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর