মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় ২ মুরগি ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১০:০৫ এএম

শেয়ার করুন:

মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় ২ মুরগি ব্যবসায়ী নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ।

রাজধানীর মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা হলেন- মো. রিপন এবং সুলতান।

মঙ্গলবার ভোরে বঙ্গভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভোর চারটার দিকে বঙ্গভবনের সামনে সড়কে মুরগিবোঝাই একটি ভ্যানগাড়ি ইউটার্ন নিচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ভ্যানগাড়িতে থাকা রিপন ও সুলতান গুরুতর আহত হন।

পথচারীরা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত রিপন শেরপুর জেলার নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে। আর নিহত সুলতান শেরপুর সদর উপজেলার বেপারী বাড়ি এলাকার জমশেদ আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর