বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান: চিফ হুইপ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০২:১২ পিএম

শেয়ার করুন:

sangsad
সরকারি দলের সংসদীয় সভা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমরা একটি কার্যকর প্রাণবন্ত সংসদ গড়তে চাই। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাই। বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা কামনা করি।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে চিফ হুইপ এসব কথা বলেন।


বিজ্ঞাপন


জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে সংসদ নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

জাতীয় সংসদ অধিবেশন শুরু কাল, এড়িয়ে চলবেন যেসব সড়ক

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন করবেন তিনি সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন। তারপর সংসদ অধিবেশন শুরু হবে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত হবেন।

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের বিষযে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলেও জানান চিফ হুইপ।


বিজ্ঞাপন


Sangsad2
সরকার দলীয় এমপিরা বৈঠকে অংশ নেন। ছবি: সংগৃহীত

এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে বৈঠক করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকার দলীয় এমপিরা অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন হওয়ায় বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

আরও পড়ুন

‘অগ্নিপরীক্ষায়’ বিএনপি, সংসদে মুখোমুখি হচ্ছে নতুন অভিজ্ঞতার

জানা যায়, নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা মোকাবিলা এবং সরকারি দলের সংহতি বজায় রাখাই এই সভার মূল লক্ষ্য। 

প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই পূর্ণাঙ্গ সংসদের প্রথম অধিবেশনপূর্ব আনুষ্ঠানিক দলীয় বৈঠক।

সংসদীয় ঐতিহ্য অনুযায়ী অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দল আলাদাভাবে নিজেদের রণকৌশল ঠিক করতে এ ধরনের বৈঠকে বসে।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর