মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে শ্রমিকদল কর্মীর পায়ের রগ কেটে হত্যা

‎রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি কর্পোরেশনের মার্কেটের ভেতর এক জাতীয়তাবাদী শ্রমিক দলের এক কর্মীর পায়ের কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছে।

‎সোমবার (৯ মার্চ) সকালে যাত্রাবাড়ী সিটি করপোরেশন মার্কেটের ভেতরের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত শ্রমিক হলেন মো. অপু। সে যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন।


বিজ্ঞাপন


‎নিহত অপুর ভাগিনা রিপন বলেন, ‘আমার মামা যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন। আমার মামা বিএনপির শ্রমিকদলের কর্মী ছিলেন। কারা আমার মামাকে মেরেছে আমরা জানিনা।’

‎এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, খবর পেয়ে রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী সিটি করপোরেশন মার্কেটের ভেতরের একটি ঘর থেকে অপুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

‎তিনি আরও জানান, আশপাশের লোকের মুখে জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। অপুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে।

‎একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর