মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালককে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, চালককে খুঁজছে পুলিশ
-সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

রাজধানীর রমনা এলাকায় ডিবি কার্যালয়ের পাশের সড়কে মোটরসাইকেল কে ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়। এ ঘটনার পর কাভার্ড ভ্যান রেখে পালিয়ে গেছে চালক। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করে।

‎রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় ঘটনাটি ঘটে।

‎নিহত মোটরসাইকেল চালক আব্দুল বারী। তিনি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে।

‎এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রোববার রাতে ডিবি কার্যালয়ের পাশে ক্রসিং এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল বারী নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও কাভার্ডভ‍্যানটি জব্দ করা হয়।

‎তিনি আরও জানান, আমরা নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় জানতে পারি। তিনি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। ঘাতক কাভার্ডভ্যান চালককে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

‎একেএস/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর