মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদাকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০২:০৩ এএম

শেয়ার করুন:

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদাকে প্রত্যাহার

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে সরকার। শনিবার (৭ মার্চ) কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছালে এ কথা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, সুখবর হলো লন্ডনের হাইকমিশনার আদিবা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তিনি হাইকমিশনকে আওয়ামীকরণ করে রেখেছেন।

হুমায়ুন কবির বলেন, সবসময় আওয়ামীকরণের ধান্ধা নিয়ে চলেছেন। বাংলাদেশের স্বার্থ না দেখার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপি সরকার দায়িত্ব নেবার পরে যুক্তরাজ্যের মতন প্রভাবশালী দেশে নিযুক্ত কোনও হাইকমিশনার বা বাংলাদেশি দূতকে প্রত্যাহার করা হলো।

এর আগে গত ২৫ জানুয়ারি ২০২৫ সালে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের দায়িত্বগ্রহণ করেন আবিদা ইসলাম। বিভিন্ন সময়ে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও আবিদা ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন।

এসএইচ/  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর