মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ এএম

শেয়ার করুন:

জরুরি বার্তা পেয়ে ঢাকায় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি বার্তা পেয়ে ঢাকায় এলেন ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতিতে রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছে।

প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে উত্তেজনা। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন মহল। এর জের ধরে ভারতে বাংলাদেশের মিশনগুলো ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ করছিল। 

সেসব ঘটনার জেরে নিরাপত্তা বিবেচনায় মিশনগুলোতে ভিসাসহ সব ধরনের সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ হাইকমিশন। এরই মধ্যে গত ২৩ ডিসেম্বর ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনাও ঘটে।

তারই মাঝে গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ‘২৯০০ সহিংসতার’ অভিযোগ তোলেন। 

এরপর গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম এক বিবৃতিতে জয়সোয়ালের মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন। 

একইসঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বানও জানান। তারই মাঝে ঢাকায় ডেকে আনা হলো হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর