ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ ৪ জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে এক শিশুকে হেফাজতে রাখা হয়েছে। তবে, প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘সকালে ধানমন্ডি ৩২ এ যাওয়ার পথে ৩ নারীসহ চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
একেএস/এমআই

