সোমবার, ২ মার্চ, ২০২৬, ঢাকা

পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনবে সরকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: ঢাকা মেইল

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (২ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 


বিজ্ঞাপন


এর আগে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র, বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।

শামা ওবায়েদ বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মরদেহ যাতে স্বাভাবিকভাবে দেশে আসতে পারে, সেই ব্যবস্থা সরকার করছে বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশগামী ও সেসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নাম্বার ওয়ান প্রায়োরিটি।’


বিজ্ঞাপন


উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নাগরিক মারা গেছেন। বিভিন্ন দেশে আহত হয়েছেন ৭ জন বাংলাদেশি।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নূরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর