ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর যাওয়ার পথে বাঞ্ছারামপুরে দুর্ঘটনার মুখোমুখি হওয়া পুলিশের গাড়ি অর্থ, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির প্রটোকল দেওয়ার সময় দুর্ঘটনা ঘটেনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান শুক্রবার রাতে এক বার্তায় তিনি বলেন, ‘সকাল ৭টা ৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে বাঞ্ছারামপুর যাওয়ার পথে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের ভেলানগরে সড়কে একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আটজন পুলিশ সদস্য হতাহত হওয়ার ঘটনা ঘটে। অর্থ, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে বিশনন্দী ফেরিঘাট পার হয়ে বেলা সাড়ে ১২টার দিকে বাঞ্ছারামপুরে প্রবেশ করেন। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে প্রটোকল দেওয়ার সময় এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’
আরও পড়ুন: খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
জনসংযোগ কর্মকর্তা আরও জানান, জুমার নামাজের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে যান অর্থ, ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সে সময় আহতদের খোঁজখবর এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
বিইউ/এমআই

