বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম

শেয়ার করুন:

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনার দিঘলিয়ার যুবদল নেতা খান মুরাদ। ছবি : সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল মুরাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নেন। তবে হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় কোনো বিষয় নয়। কারা জড়িত তা শনাক্ত করা হয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।’

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর