শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ধর্মমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

ধর্মমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামৌদি ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামৌদি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত, ফলপ্রসূ ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্ত্রণালয় আরও জানায়, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতার পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ধর্মবিষয়ক খাতে সহযোগিতা জোরদার, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

বিশেষভাবে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং পারস্পরিক বোঝাপড়া গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় ধর্মীয় সেবা আধুনিকীকরণে তথ্যপ্রযুক্তির ব্যবহার, ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে যুগোপযোগী করা এবং সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুইপক্ষ।

ধর্মবিষয়ক মন্ত্রী বলেন, দুই দেশের অভিন্ন মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব। রাষ্ট্রদূতও বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

এএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর