সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতারগুলোকে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।
বিজ্ঞাপন
চিঠিতে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশের কথা উল্লেখ করে বলা হয়, নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান করা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাধ্যতামূলক।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বিষয়টি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে হবে।
এছাড়া মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বা অন্য কোনো ছুটির দিনে কর্মস্থল ত্যাগের আগে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। সরকারের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
এম/এমআই

