রাজধানী ঢাকাতে প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি থাকে। তাই দিনের শুরুতে কোথায় কী আয়োজন রয়েছে, তা জেনে নেওয়া অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় নির্ধারিত উল্লেখযোগ্য কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো।
সকাল ১০টায় ঢাকা বার্ন হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামের হালিশহরে সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে যাওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ‘অবিসংবাদিত তারেক রহমান’ শীর্ষক প্রবন্ধ সংকলনের পাঠ উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন।
একই সময়ে তেজগাঁওয়ের ভূমি ভবনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী কায়সার কামাল ভূমিসেবা কলসেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলর উদ্যোগে নরসিংদীর পাঁচ সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্যরা বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের মাজারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিজ্ঞাপন
দুপুর ২টায় একই স্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশনর নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর প্রশাসক মো. আব্দুস সালাম পৃথকভাবে কবর জিয়ারত করবেন।
বিকেল পৌনে ৫টায় শেওড়াপাড়া মনিপুর স্কুল শাখা–৩ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাফরুল পশ্চিম থানার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এছাড়া বেলা ১১টায় আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে সৌদি আরব থেকে ফেরত হারিয়ে যাওয়া রিজিয়ার পরিচয় উদঘাটন ও পরিবারের কাছে হস্তান্তর বিষয়ে ব্র্যাক ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা মেট্রো (উত্তর) যৌথ সংবাদ সম্মেলন করবে। এতে ব্রিফ করবেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল ইসলাম হাসান ও অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।
এমআর/এমআই

