রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পুলিশে ২৭০০ কনস্টেবল নিয়োগ শিগগিরই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

police
ফাইল ছবি

পুলিশ বাহিনীতে জরুরি ভিত্তিতে খুব শিগগিরই ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


বিজ্ঞাপন


এই সিদ্ধান্তের বাস্তবায়ন দ্রুত শুরু হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা।’ 

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো আমরা আবারও ভেরিফাই করব। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না, আমরা সেটা খতিয়ে দেখব।’ 


বিজ্ঞাপন


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব। যারা লাইসেন্স পেয়েছে, তারা এটা পাওয়ার উপযুক্ত কি না, সেটাও যাচাই করা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশে লাইসেন্স পেয়েছে, সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।’

তিনি বলেন, ‘আমার জানা মতে ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেগুলো এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার হবে।’

এদিকে একই দিন এক ক্ষুদে বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত ওই বার্তায় আরও বলা হয়, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এগুলোকে বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর