রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

পুরান ঢাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ এএম

শেয়ার করুন:

পুরান ঢাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
পুরান ঢাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: অনলােইন

রাজধানীর পুরান ঢাকার আগা সাদেক রোডের একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের একটি ৭ তলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত জুতার কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ১১টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন অগ্নিনির্বাপক কর্মীরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঢাকার দুই এলাকায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে রাত ১০টা ২৮ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর