রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

রাজধানীতে হেরোইনসহ একজন আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

ভাণ্ডারিয়ায় ভুয়া পর্যবেক্ষকের দুই বছরের কারাদণ্ড

রাজধানীর পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মো. হান্নান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১০। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার শ্যামপুরের পোস্তগোলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের দাম প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। 

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, আটক হান্নান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বড়গাছী এলাকার মৃত নুরশেদ আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যমানের ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

হান্নান দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আগে একটি চুরির মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে তাকে শ্যামপুর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এমআইকে/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর