সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৪৩৮৫ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ এএম

শেয়ার করুন:

Primary Assistant Teacher Recruitment
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে শিক্ষা অধিদফতর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।


বিজ্ঞাপন


সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল অনুযায়ী, চট্টগ্রাম জেলা (সর্বোচ্চ) ২ হাজার ৮০৭ জন, কুমিল্লা জেলা ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম জেলা ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর জেলা ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা জেলা    ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ জেলা ২ হাজার ১২৩ জন, সুনামগঞ্জ জেলা ২ হাজার ৬০ জন নিয়োগের নির্বাচিত হয়েছেন।

গত বছরের ৫ ও ১২ নভেম্বরের বিজ্ঞপ্তির আলোকে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৪০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী। এরআগে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১০ লাখ ৮০ হাজার ৯৫টি।

গত ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছিলেন। এরপর যথাযথ যাচাই-বাছাই ও ভাইভা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞাপন


সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল যেভাবে দেখবেন

সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (dpe.gov.bd) অথবা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd)-এ লগইন করতে হবে। পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও (teletalk.com.bd) ফলা দেখা যাবে।

এসব ক্ষেত্রে ওয়েবসাইটের হোমপেজে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৬ এর ফলাফল’ (Assistant Teacher Recruitment Result 2026) লিংকে ক্লিক করতে হবে। সেখানে জেলা ভিত্তিক রেজাল্ট শিট (PDF Format) পাওয়া যাবে। রোল নম্বরটি খুঁজে বের করতে পিডিএফ (PDF) ফাইলটির সার্চ বক্সে রোল টাইপ করতে হবে।

তাছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস (Primary Result SMS Notification) পাঠিয়েও জানিয়ে দেওয়া হবে।

তবে আপনি নিজে থেকে রেজাল্ট জানতে চাইলে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস করে ফলাফল জানতে পারেন (যদি টেলিকম সেবা সচল থাকে)।

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর