সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ, আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

শেয়ার করুন:

১৩,৫৯৯ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ, আবেদন করবেন যেভাবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারসহ ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা–২০২৬’-এর অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আলোকে এনটিআরসিএ এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে।


বিজ্ঞাপন


আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে (http://ngi.teletalk.com.bd) গিয়ে নির্ধারিত আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে। প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী উপযুক্ত পদের বাটন নির্বাচন করতে হবে।

আবেদনপত্রে সদ্য তোলা রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সাদা ব্যাকগ্রাউন্ড) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে।

সফলভাবে আবেদন জমা দেওয়ার পর একটি ইউজার আইডি দেওয়া হবে। ওই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুই ধাপে এসএমএসের মাধ্যমে ৩৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদন ফরম জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ বাধ্যতামূলক।
বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএ’র ওয়েবসাইটে।


বিজ্ঞাপন


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর