মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভোটের দিন চলবে মেট্রো, দেবে বাড়তি ট্রিপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

শেয়ার করুন:

metrorail
ঢাকা মেট্রোরেল

ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ভোটের দিনও চলবে ঢাকা মেট্রোরেল। পাশাপাশি এদিন দেবে অতিরিক্ত ট্রিপও। মেট্রো কর্তৃপক্ষ বলছে, যারফলে ভোটার ও নগরবাসীর যাতায়াত আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


বিজ্ঞাপন


আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। উপলক্ষে ওইদিনসহ কয়েকদিন দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ফলে ছুটির দিন মেট্রো চলবে কিনা তা জানার আগ্রহ ছিল নগরবাসীর। যারপ্রেক্ষিতে সম্প্রতি মেট্রো চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

তবে বিষয়টি রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোটের দিন ভোটাররা যেন দ্রুত ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে যেতে পারেন, সে লক্ষ্যে মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।’

‘পাশাপাশি ভোটগ্রহণ চলাকালীন সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলায় ট্রেনের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে’, বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মেট্রোরেল চালু থাকায় ভোটের দিন সড়কপথের চাপও তুলনামূলকভাবে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এম/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর