সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিএমইউর বহির্বিভাগে অনলাইন টিকিটে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার রোগী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

BMU
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বহির্বিভাগে ভিড় ও ভোগান্তি কমাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। সোমবার (২ ফেব্রুয়ারি) অনলাইন টিকিটের মাধ্যমে বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা নিয়েছেন প্রায় দুই হাজার রোগী। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন মোট এক হাজার ৯১১ জন রোগী অনলাইন টিকিটের মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণ করেন।


বিজ্ঞাপন


বিএমইউর বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২ এ এসব রোগী চিকিৎসা নেন। রোগীরা বিএমইউর ওয়েবসাইট (www.bmu.ac.bd) থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিজিটাল পেমেন্ট পদ্ধতিতে টিকিটের মূল্য পরিশোধ করে এ সেবা পাচ্ছেন। এর ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি থেকে মুক্তি মিলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে রোগীদেরকে বিএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান রোগীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর টিকিট প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, প্রিন্ট করা টিকিট নিয়ে নির্ধারিত সময় অনুযায়ী নির্ধারিত কক্ষে সরাসরি গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হবে। এতে রোগীদের সময় সাশ্রয় হবে এবং বহির্বিভাগে টিকিট সংগ্রহ ও চিকিৎসা নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।


বিজ্ঞাপন


বিএমইউ কর্তৃপক্ষ আশা করছে, অনলাইন টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার ব্যবহার আরও বাড়লে বহির্বিভাগে রোগীদের ভিড় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে।

এসএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর