সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

৫০তম বিসিএস প্রিলির ফল কবে, জানালেন পিএসসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

BCS_PSC
৫০তম বিবিএসের কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে পিএসসি। ছবি- সংগৃহীত

৫০তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল দ্রুত সময়ের মধ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

এক্ষেত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তথা ১২ ফেব্রুয়ারির মধ্যে এই ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


তিনি আরও নির্দিষ্ট করে বলেছেন, ‘আশা করছি, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যেই এই বিসিএস প্রিলির ফল প্রকাশ করা সম্ভব হবে।’

রোববার  (১ ফেব্রুয়ারি) এসব তথ্য জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে পরীক্ষার ওএমআর শিট যাচাইয়ের কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


বিজ্ঞাপন


এবারের ৫০তম বিসিএসে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

৫০তম বিসিএসসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। যাদের মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। একই সঙ্গে প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ দেওয়া হবে।

বাকীগুলো অন্যান্য ক্যাডারে সুপারিশ করা হবে। আর নন-ক্যাডারে সুপারিশ করা হবে মোট ৩৯৫টি পদে। এর মধ্যে নবম গ্রেডের পদ রয়েছে ৭১টি।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, ৫০তম বিবিএসের কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে তারা। এক্ষেত্রে চলতি বছরের মধ্যেই সব কার্যক্রম শেষ করার চেষ্টা করা হচ্ছে।

এম/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর