মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট না এলে গণনা করা হবে না: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট না এলে গণনা করা হবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পোস্টাল ব্যালট ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে না পৌঁছালে সেসব ব্যালট গণনা করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে দ্রুত তা পাঠানোর জন্য বলেছে সংস্থাটি।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, মোবাইল অ্যাপ এর মাধ্যমে নিবন্ধনকারী ভোটারগণ ব্যালট প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিস/ডাক বাক্সে হলুদ খাম জমা দিন। রিটার্নিং অফিসারের নিকট ১২ ফেব্রুয়ারি বিকেল ৪:৩০ ঘটিকার মধ্যে ব্যালট পৌঁছালেই শুধুমাত্র ভোট গণনায় সম্পৃক্ত হবে।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট নাও পৌঁছাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।  এজন্য প্রবাসী ভোটারদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।

দেশের ভেতরের তিন শ্রেণীর নাগরিক-সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।


বিজ্ঞাপন


আগামী ১২ ফেব্রুয়ারি ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটারের ভোটগ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করবে নির্বাচন কমিশন।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর