বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাদিকে গুলির ঘটনায় ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

Hadi
মূল চবিতে ওসমান হাদিকে গুলি করা মুহূর্তের সিসিটিভি ফুটেজ।

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ২৪ ঘণ্টা পার হলেও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান।

তিনি বলেন, ‘ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পল্টন থানায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি নিয়ে আমাদের ডিসি, এডিসি ও ওসি স্যার মিটিংয়ে বসেছেন।’

‎এর আগে ‎শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। 

osman-had
‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি। ফাইল ছবি

 


বিজ্ঞাপন


সে সময় বিজয়নগর বক্স কালভার্ট রোড দিয়ে ব্যাটারিচালিত রিকশায় করে যাচ্ছিলেন হাদি ও তার এক সহযোগী। এসময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাদের অনুসরণ করে। 

সিসিটিভির একাধিক ফুটেজে দেখা যায়, একপর্যায়ে হামলাকারীরা অটোরিকশার খুব কাছে গিয়ে হাদির মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

এরপর গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

এদিকে হাদির শুটারকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অন্যদিকে হামলাকারীদের ধরতে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

‎একেএস/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর