মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

তারে কাপড় পড়ায় ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

Metro
মেট্রোরেল। ছবি: সংগৃহীত

রাজধানীতে বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলের তারে কাপড় পড়ার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) দুঃখ প্রকাশ করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ জানিয়েছে, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের উপর একটি কাপড় পড়েছিল। এই অবস্থার কারণে নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কাপড়টি অপসারণের প্রক্রিয়া বেলা ১২টা ২২ মিনিটে শুরু হয় এবং প্রায় ২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪২ মিনিটে, আবার ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এই সময়ে যাত্রীরা সাময়িকভাবে স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হন।

ডিএমটিসিএল জানিয়েছে, এই ধরনের ঘটনা খুবই বিরল, তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্রেন চলাচল স্থগিত করা হয়। এছাড়াও, যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ আরও জোরদার করা হবে।


বিজ্ঞাপন



এএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর