বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন খাত রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে। তার অন্যতম কারণ বেশিভাগ মানুষ এখন ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন এবং ভ্রমণের পরিকল্পনা করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিচ্ছেন।
এই গতিশীল পরিষেবা দিয়ে দেশীয় অনলাইন ট্রাভেল এজেন্সি ফার্স্টট্রিপ এরই মধ্যে এই খাতের একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
গ্রাহকসেবা শুরুর পর থেকেই ফার্স্টট্রিপ স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও গ্রহকদের নানা ধরনের সুবিধা দিয়ে আসছে, যা দেশের ডিজিটাল পদ্ধতিকে বেছে নেয়া ভ্রমণকারীদের প্রচণ্ডভাবে আকৃষ্ট করেছে।
ভালো সেবা দিয়ে অল্প সময়ের মধ্যেই ফার্স্টট্রিপ সারা দেশে হাজার হাজার গ্রাহককে আকৃষ্ট করেছে। প্রতি মাসে কমপক্ষ্যে ২ লাখ ৬০ হাজারেও বেশি গ্রহক এই দেশীয় অনলাইন ট্রাভেল এজেন্সি থেকে সেবা নিচ্ছেন।

প্রতিষ্ঠানটি এই প্রবৃদ্ধির কারণ হচ্ছে- বাংলাদেশি ভ্রমণকারীদের চাহিদা সম্পর্কে তাদের গভীরভাবে খেয়াল রাখা এবং গ্রহকদের প্রত্যাশা পূরণ করা। ফার্স্টট্রিপ গ্রহককে গোপন করে কোনও চার্জ নেয় না এবং স্বচ্ছতার সঙ্গে ভাড়া নির্ধারণ করে থাকে।
ফ্লাইট বুকিংয়ে ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি অপ্রতিরোধ্য। এছাড়া দেশীয় হোটেলগুলিতে সেরা সেবা এবং ভ্রমণকারীদের ভিসা পাওয়ার ক্ষেত্রেও ফার্স্টট্রিপ যথেষ্ট সহায়তা করে আসছে।
শুধু তাই নয়, ফার্স্টট্রিপ ভ্রমণকারীদের চাহিদামতো ছুটির প্যাকেজ, শিক্ষার্থী-বান্ধব এবং ব্র্যান্ডেড ভাড়া, সহজে টিকিট ফেরত এবং পুনঃইস্যু, পিসিআই-ডিএসএস সার্টিফাইড গেটওয়ের মাধ্যমে নিরাপদ অর্থপ্রদান, ১৭টির বেশি ব্যাংকে ইএমআই অপশন এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ব্যাগেজ সুরক্ষা, ভ্রমণ বীমা এবং এমনকি ই-এসআইএম এর মতো আনুষঙ্গিক পরিষেবা প্রদান করে।
ফার্স্টট্রিপের মীর তাজমুল হোসেন বলেন, বাংলাদেশী ভ্রমণকারীরা আস্থা, স্বচ্ছতা এবং আরামদায়ক ভ্রমণ চান। আমরা তাদের চাহিদামতো এবং আন্তর্জাতিক মানের গ্রাহক সেবা প্রদান করছি।
ফার্স্টট্রিপের লক্ষ্য হচ্ছে- বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত অনলাইন ভ্রমণ ব্র্যান্ড এবং একটি শীর্ষস্থানীয় প্রযুক্তিনির্ভর ভ্রমণ সংস্থা হয়ে ওঠা। শিল্প পর্যবেক্ষকরা মনে করেন, অত্যাধুনিক প্রযুক্তি, গ্রাহক-কেন্দ্রিক পরিষেবা এবং নিত্যনতুন অফারের মাধ্যমে ফার্স্টট্রিপ গ্রাহকদের মন জয় করেচেলেছে।

ব্যাংক, টেলিকম অপারেটর এবং হোটেলগুলির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এফটি ক্লার চালুর মাধ্যমে এটি গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট করছে।
ক্রমবর্ধমান এই প্রতিযোগিতামূলক ওটিএ বাজারে, ফার্স্টট্রিপের প্রবৃদ্ধির গল্প স্থানীয় ব্র্যান্ড হিসেবে একটি বিরল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ফার্স্টট্রিপ যেভাবে বাংলাদেশের সবচেয়ে বড় ওটিএ হয়ে উঠছে
বাংলাদেশের ক্রমবর্ধমান ভ্রমণ বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করার জন্য প্রযুক্তি, নির্ভরযোগ্যতা এবং গ্রাহক চাহিদার উপর প্রতিষ্ঠানটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
একজন তরুণ গ্রাহক বলেন, আমি ফার্স্টট্রিপের মাধ্যমে আমার থাইল্যান্ড ভ্রমণ বুক করেছি কারণ তারা একটি ইএমআই অপশন অফার করেছিল এবং আমাকে সেরা সেবাটা দিয়েছে। ফলে আমার ভ্রমণটি খুরই আরাম দায়ক ছিল, এ কারণেই আমি ফার্স্টট্রিপ ছাড়া অন্য কোথাও যাওয়ার কথা ভাবিওনা।
-এমএমএস




