বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

‎মহাখালীর ফিলিং স্টেশনে যেভাবে আগুনের সূত্রপাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

‎মহাখালীর ফিলিং স্টেশনে যেভাবে আগুনের সূত্রপাত
ইউরেকা ফিলিং স্টেশন। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশন নামে একটি তেলের পাম্পে সন্ধ্যা ৭টার পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে আগুনের সূত্রপাতের প্রাথমিক খবর পাওয়া গেছে।

স্থানীয়দের মতে, বিকেল থেকে একটি তেলের গাড়ি পাম্পে তেল আনলোড করছিল। হঠাৎ সন্ধ্যা ৭টার পর তেলের গাড়ি থেকে তেল আনলোড করা পাইপে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে, ফায়ার সার্ভিস মাত্র ২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


বিজ্ঞাপন


OI-_2

পাম্পের পাশে থাকা নামিরা রেস্টুরেন্টের কর্মচারী বিজয় মিয়া জানান, ‘সন্ধ্যায় আমি রেস্টুরেন্টে বাইরে গাছের নিচে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় হঠাৎ দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখলাম গাড়ি থেকে তেল আনলোড করার পাইপে আগুন লেগেছে। তখন পর্যন্ত গাড়িতে আগুন লাগেনি। আমরা পাম্পে থাকা আগুন নির্বাপনের কাঁদানো গ্যাস নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। ওই সময় পাশে থাকা বিমনা বাহিনীর লোকজনও দ্রুত আগুন নেভাতে সাহায্য করে।’

আরও পড়ুন: মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন

পাশেই থাকা একটি কলেজের স্টাফ আতিকুর বলেন, ‘বিকেলে আমি অফিস থেকে বের হয়ে পাম্পের সামনের দোকানে চা খেতে আসি। তখন দেখলাম গাড়ি থেকে তেল আনলোড করা হচ্ছে। পরে চা খেয়ে অফিসের দিকে চলে যাই। সন্ধ্যায় হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে অফিস থেকে দৌড়ে এসে দেখি পাম্পের তেলের গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। তখন পাশের বিমনা বাহিনীর লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিজ্ঞাপন


filing-3

ইউরেকা এন্টারপ্রাইজ সিএনজি স্টেশনের ম্যানেজার সোহেল রানা বাপ্পী জানান, ‘আমি খবর পেয়ে দ্রুত পাম্পে ছুটে আসি। এসে দেখি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন কোথা থেকে লেগেছে তা সিসি ক্যামেরা দেখে বলতে পারব। আমাদের পাম্পের বয়স ২০ বছরের বেশি। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন: ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে পেট্রোল পাম্পের আগুন

ফায়ার সার্ভিস তেজগাঁও জোনের ইনচার্জ নাজিম উদ্দিন সরকার আগুনের সূত্রপাত নিয়ে বলেন, ‘আমরা সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে খবর পেয়ে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে যাই। যেহেতু তেল পাম্পে আগুন লেগেছে এমন খবর পেয়েছি, আমরা তিনটি ইউনিট পাঠাই। আমরা ৭টা ৪৫ মিনিটে পৌঁছানোর পর মাত্র ২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। পুরোপুরি আগুন নির্বাপনে ৪০ মিনিটের মতো সময় লাগে। পাশাপাশি কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট এসে আমাদের সঙ্গে যোগ দেয়।’

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর