বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন
আগুন লাগার পর বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী এলাকায় একটি পেট্রোল পাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইউরেকা নামে এই পেট্রোল পাম্পে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি ঢাকা মেইলকে বলেন, আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। এখনো তারা পৌঁছেনি।

আগুন লাগার পর বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। 

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর