মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

উচ্চবিত্তের ভিড় বেইলি রোডে, মধ্যবিত্তরা ছুটছেন মৌচাকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

উচ্চবিত্তের ভিড় বেইলি রোডে, মধ্যবিত্তরা ছুটছেন মৌচাকে

ঈদের আগে শেষ শুক্রবার জমে উঠেছে রাজধানীর বিপণি বিতানগুলো। এদিন সকাল থেকেই মার্কেটগুলোতে ক্রেতাদের কিছুটা ভিড় লক্ষ্য করা যায়। তবে জুমার পর তা বহুগুণে বেড়েছে। রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত বেইলি রোডে ভিড় করছে উচ্চবিত্ত মানুষেরা। অপরদিকে দামে স্বস্তি পেতে মধ্যবিত্তরা ছুটছেন মৌচাকের মার্কেটগুলোতে।

শুক্রবার (৫ এপ্রিল) রাজধানী বেইলি রোডের একাধিক বিপণি বিতান, মৌচাকে আনারকলি সুপার মার্কেট, মৌচাক মার্কেট ও সেন্ট্রাল পয়েন্ট শপিং মল ঘুরে এসব চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


shopping3

বিক্রেতারা বলছেন, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে। তবে এর আগে সর্বশেষ সাপ্তাহিক ছুটি হওয়ায় বেড়েছে বেচাকেনা। বিশেষ করে ঈদের ছুটিতে যেসব মানুষ ঢাকা ছাড়বেন তারা কেনাকাটা করছেন। ফলে মৌচাকের মার্কেটগুলোতে ক্রেতাদের অনেক চাপ দেখা যাচ্ছে। সন্ধ্যার পরপর এই চাপ আরও বাড়বে বলে আশা তাদের।

তবে জুমার আগে ও পরে প্রায় স্বাভাবিক ছিল বেইলি রোডের বিপণি বিতানগুলো। এলাকাটির বিভিন্ন ব্র্যান্ডের দোকান ও নাভানা বেইলি স্টার শপিংমল ঘুরে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। তাদের ভাষ্য, বেইলি রোডে ক্রেতার সংখ্যা লিমিটেড। একটি নির্দিষ্ট শ্রেণির মানুষ এখানকার ক্রেতা। ফলে দুপুরের সময় হওয়ায় ক্রেতা কিছুটা কম।

ইনফিনিটি ব্যান্ডের আউটলেটে ক্রেতাদের মোটামুটি উপস্থিতি দেখা গেছে। একদামের দোকান হওয়ায় ক্রেতারা ঘুরে ঘুরে নিজের পছন্দের পণ্য বাছাই করছেন। পরবর্তীতে কাউন্টারে কার্ড বা নগদ অর্থের মাধ্যমে বিল পরিশোধ করছেন।

shopping2

তেমনই একজন ক্রেতা আরশাদ করীমের সাথে কথা হয় এই প্রতিবেদকের। ঢাকা মেইলকে তিনি বলেন, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি আছে। তবে শেষের দিকে ভিড় কিছুটা বাড়ে। আজ সাপ্তাহিক ছুটি হওয়ায় এসেছি। বেইলি রোড মসজিদে জুমার নামাজ পড়েছি। বাসায় যাওয়ার আগে ঢু মেরে গেলাম। একটা টি-শার্ট ও প্যান্ট নিয়েছি। সন্ধ্যার পর হয়তো বাচ্চাদের নিয়ে আসব।

একইচিত্র ইনফিনিটি শপিং মলে। মার্কেটটির প্রথম ও দ্বিতীয় ফ্লোরে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা না গেলেও তৃতীয় তলায় লোক সমাগম লক্ষ্য করা গেছে। ফ্লোরটি নারীদের পোশাকের হওয়ার ক্রেতাদের একটা বড় অংশই নারীরা।

shopping4

বিক্রেতারা বলছেন, গতকাল বৃহস্পতিবার থেকে লোকসমাগম বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ তা আরও বাড়বে এবং এখন থেকে নিয়মিত এমনই থাকবে। একদম চাঁদ রাত পর্যন্ত লোকজন কেনাকাটা করবে।

এদিকে, জুমার পর থেকে ভিড় বাড়ছে মৌচাকের মার্কেটগুলোতে। আনারকলি সুপার মার্কেটের প্রতিটি ফ্লোর লোকে লোকারণ্য। বিক্রেতারা বলছেন, গতরাত থেকেই বেড়েছে ক্রেতা সমাগম। এটি ঈদের আগ পর্যন্ত থাকবে বলে আশা তাদের। বরং আজ সন্ধ্যা থেকে তা আরও বাড়বে বলছেন তারা।

একইচিত্র পাশের মৌচাক মার্কেট, সেন্টার পয়েন্ট শপিং মলেও। ক্রেতারা বলছে, নিউমার্কেটের পরেই সর্বসাধারণের জন্য সবথেকে বড় মার্কেট মৌচাকে। এখানের বিপণি বিতানের পণ্যগুলো বাজেট ফ্রেন্ডলি ও মধ্যবিত্তের নাগালের মধ্যে। একইসঙ্গে কাপড়ের কোয়ালিটিও মানানসই। 

এমএইচ/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর